৪৭১ জন ভারতীয় বন্দীর মুক্তির তালিকা দিল পাকিস্তান

আপডেট : ০২ জুলাই ২০১৮, ১৮:৫৯
পাকিস্তান জেলে ৪৭১ জন ভারতীয় মুক্তির অপেক্ষায়। গতকাল রবিবার পাকিস্তান ৪৭১ জন বন্দীর মুক্তির তালিকা পাঠিয়েছে ভারতকে। পাকিস্তান কয়েকদিনের মধ্যে এসব ভারতীয়কে জেল থেকে মুক্তি দিবে বলে জানিয়েছে পাক হাই কমিশনার।
 
পাকিস্তান জানায়, জেলে আটকা থাকা ভারতীয়দের বেশিরভাগ মৎস্যজীবী। গত কয়েক বছরে ৪১৭ জন ছাড়া আরও ৫৩ জন অনুপ্রবেশকারী ইসলামাবাদের জেলে বন্দী অবস্থায় রয়েছে। তারা গত কয়েক বছরে অবৈধ প্রবেশের দায়ে পাকিস্তান পুলিশের হাতে গ্রেফতার হয়। তবে এদের সবাই এখন মুক্ত। ভারতকে এসব বন্দীদের মুক্তির তালিকা পাঠিয়েছে ইসলামাবাদ।
 
ভারত-পাকিস্তান ২০০৮ সালের ২১মে বন্দী প্রত্যাবর্তন চুক্তি স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী দুই দেশ প্রতি বছরের ১ জানুয়ারি ও জুলাই বন্দীদের মুক্তি দিবে। সে অনুযায়ী পাকিস্তান ভারতীয় বন্দীদের মুক্তির তালিকা দিল।
 
শিগগিরই ভারতও পাকিস্তানি বন্দীদের মুক্তি দিবে বলে ভারতের তরফ থেকে জানানো হয়েছে।
 
ইত্তেফাক/এসআর/নূহু