সাদুল্লাপুরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

আপডেট : ০২ জুলাই ২০১৮, ১৮:১৩
গাইবান্ধা সাদুল্লাপুরে উপজেলায় সোমবার পুকুরের পানিতে ডুবে তাসিন (৭) ও তানভির (৭) নামে জমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। 
সকালে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামে এ ঘটনাটি ঘটে। তাসিন ও তানভির ওই গ্রামের ফুল বাবুর ছেলে। 
 
খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী জানান, তাসিন ও তানভির বাড়ির পাশে পুকুরের পাশে খেলা করছিল। হঠাৎ তাদের দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুজি শুরু করেন। এ সময় তাসিনের লাশ পুকুরে ভাসতে দেখে তা উদ্ধার করে। পরে ওই পুকুর থেকে তানভিরের মরদেহ উদ্ধার করা হয়।
 
ইত্তেফাক/ইউবি