কৃতী ছাত্র-ছাত্রীদের রূপগঞ্জে সংবর্ধনা

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ০০:২৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বাগবের হাজী মোঃ ইদ্রিস আলী কিন্ডারগার্টেন-এর অর্ধ শতাধিক কৃতী ছাত্র-ছাত্রীকে গতকাল শুক্রবার সংবর্ধনা দেওয়া হয়েছে। রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন পরিচালক ও শিক্ষক কল্যাণ সমিতির বৃত্তি পরীক্ষা এবং প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের এ সংবর্ধনা দেওয়া হয়। বিদ্যালয় মাঠে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ভিলেজ ও আশালয় হাউজিং প্রকল্পের পরিচালক এবং এইচ আর মডেল স্কুলের সভাপতি  মোঃ আবু বকর সিদ্দিকী বাদল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফৈরদৌসী আলম নীলা, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মশিউর রহমান তারেক, আওয়ামী লীগ নেতা মোঃ সালাহউদ্দিন ভুঁইয়া, ওবায়দুর মজিদ জুয়েল মাস্টার, কিন্ডারগার্টেন সমিতির আল আমিন মাসুদ, হাজী মোঃ গোলাম রসুল, মহিলা আওয়ামী লীগ নেত্রী মিনারা বেগম, রাবেয়া বেগম, বিদ্যালয় পরিচালনা কমিটির হাজী মোঃ মমিনুল ইসলাম ও অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান শুকুর মাহমুদ, মুক্তিযোদ্ধা মোন্তাজ উদ্দিন প্রমুখ। শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানটি উদ্বোধন করেন রূপগঞ্জ উপজেলা যুবলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ইমন হাসান খোকন। পরে কৃতী ছাত্র-ছাত্রীদের মধ্যে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।