বিকাশ অ্যাকাউন্টের এজেন্টের কাছ থেকে হাতিয়ে নেওয়া ১৭ লাখ টাকা আত্মসাত্ করে উধাও হয়ে যাওয়া বিকাশ অ্যাকাউন্টের সেলস অফিসারকে ২৪ ঘন্টা পর গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে রাজধানীর বাড্ডা থানার সাতারকুল এলাকা থেকে গ্রেফতার করা হয়। এসময় তার ব্যবহূত মোটরসাইকেল জব্দ করা হয়। তার কাছে পাওয়া যায় টাকা রাখার খালি ব্যাগ। গ্রেফতারকৃত সজিব সরকার ভুলতার মিঠাবো এলাকার নাজিমউদ্দিন সরকারের ছেলে।
রূপগঞ্জ থানার উপপরিদর্শক জোবায়ের মৃধা মামলার এজাহারের বরাত দিয়ে জানান, সজিব সরকার বিগত ১৬ সালের জুলাই মাসে বিকাশ কোম্পানীর মুড়াপাড়াস্থ জামাল এন্ড কোম্পানী-৩ এর ম্যানেজার রুবেল অধিকারীর অধীনে সেলস অফিসার অফিসে নিয়োগ পান। তাকে হাটাব থেকে কাঞ্চন বাজার পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়। প্রতিদিনের মতো গত ১৭ এপ্রিল বিকাশের এজেন্টদের কাছ থেকে ১৭ লাখ টাকা তুলে আত্মসাত্ করে উধাও হয়ে যায় সে। পরে মোবাইল ট ্যাকিংয়ের মাধ্যমে বৃহস্পতিবার রাতে তাকে বাড্ডা থানার সাতারকুল এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
ইয়াবাসহ ডাকাত জসিম ও ২ সহযোগী গ্রেপ্তার
রূপগঞ্জে ৮৭ পিস ইয়াবাসহ ডাকাত জসিম ও তার ২ সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার তারাব পৌরসভার হাটিপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। প্রেপ্তারকৃতরা হল, হাটিপাড়া এলাকার বদরুজ্জামানের ছেলে ডাকাত জসিম, একই এলাকার নূর ইসলামের ছেলে ফারুক এবং চাদঁপুর জেলার ফরিদগঞ্জ থানার গোবিন্দপুর এলাকার মৃত লুত্ফর রহমানের ছেলে তরিকুল ইসলাম।
পুলিশ জানায়, জসিম দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাবে এলাকায় মাদক ব্যবসা চালাচ্ছে বলে খবর ছিল। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জসিমের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন মামলা রয়েছে।
