ধামরাইয়ে মসজিদ ভাঙার ঘটনায় বিক্ষোভ

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ০০:২৬

ঢাকার ধামরাই উপজেলার বাইচাইল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতের আঁধারে চল্লিশ বছরের পুরনো বাইচাইল জামে মসজিদ ভেঙে গুঁড়িয়ে দেওয়ার ঘটনার প্রতিবাদে এবং জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল শুক্রবার জুমার নামাজের পর এলাকাবাসী ও ধর্মপ্রাণ মুসল্লিগণ ওই এলাকায় বিক্ষোভ মিছিল করেন। পরে তারা  মসজিদের পাশে বাইচাইল খেলার মাঠে প্রতিবাদ সভার আয়োজন করেন। প্রতিবাদসভায় বক্তব্য রাখেন- কলেজ শিক্ষক মো. আক্তারুজ্জামান, মো. নূরে আলম সিদ্দিকী নান্নু, কাঠালিয়া জামে মসজিদের পেশ ইমাম মো. আবুল বাশার প্রমুখ। বক্তারা মসজিদ ভাঙার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।