পুতিনের সঙ্গে চলতি মাসে বৈঠক করবেন কিম

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ০০:৩৬

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চলতি মাসে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বৈঠক হবে। কিম জং উন রাশিয়া সফরে যাচ্ছেন। ক্রেমলিন এই বৈঠকের কথা জানিয়েছে, যদিও বৈঠকের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। বৈঠকটি এমন সময়ে হচ্ছে যখন পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার চরম দ্বন্দ্ব চলছে। এমনকি পরমাণু আলোচনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেওকে না রাখারও আহবান জানিয়েছে উত্তর কোরিয়া। তবে পম্পেও উত্তর কোরিয়ার প্রস্তাব নাকচ করে দিয়ে বলেছেন, আগের দলই বহাল থাকবে। -সিএনএন ও রয়টার্স