২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হচ্ছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি ডেমোক্র্যাট দল থেকে প্রার্থী হবেন। আগামী বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাইডেন প্রার্থিতা ঘোষণা করবেন বলে তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে। বাইডেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ৮ বছর ধরে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। তিনি ৩৬ বছর ধরে ডেলাওয়ারের সিনেট থেকে নির্বাচিত হয়ে আসছেন। -রয়টার্স
