সাপের ভয়ে বাসা থেকে অফিস করছেন লাইবেরিয়ার প্রেসিডেন্ট

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ০০:৪১

লাইবেরিয়ায় সাপের আতংকে আছেন প্রেসিডেন্ট জর্জ ওয়াহ। প্রেস সেক্রেটারি স্মিথ টোবি জানিয়েছেন, বুধবার পররাষ্ট্র বিষয়ক ভবনে দুটি কালো সাপ পাওয়া যায়। এরপর সকল কর্মকর্তাকে আগামী ২২ এপ্রিল পর্যন্ত এই ভবন থেকে দূরে থাকতে নির্দেশনা দেয়া হয়। ২০০৬ সালে প্রেসিডেন্ট ভবনে আগুন লাগার পর পররাষ্ট্র বিষয়ক ভবনেই অফিস করছেন প্রেসিডেন্ট জর্জ ওয়াহ। কিন্তু সেখানে সাপ দেখার পর থেকে প্রেসিডেন্ট তার ব্যক্তিগত বাসভবন থেকে অফিস করছেন। টোবি বলেছেন, ভবনে আরো সাপের গর্ত আছে। নিরাপত্তা বাহিনী সতর্ক প্রহরায় আছে। -বিবিসি