স্টাফ রিপোর্টার, রাজশাহী
অগ্রণী ব্যাংক লিমিটেড রাজশাহী সার্কেলের উদ্যোগে ‘৮০ দিনের কর্ম পরিকল্পনা বাস্তবায়নে অগ্রগতি পর্যালোচনা ও রাজশাহী সার্কেলাধীন শাখা সমূহের ঋণগ্রহীতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজশাহী পর্যটন মোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ শামস্-উল-ইসলাম। ব্যাংকের রাজশাহী সার্কেল মহাব্যবস্থাপক ওয়ালি উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী সার্কেলের উপ-মহাব্যবস্থাপক আবুল হাশেমসহ রাজশাহী বিভাগের ৮টি অঞ্চল প্রধান, সকল শাখা ব্যবস্থাপক ও গ্রহীতাগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শামস্ উল ইসলাম বলেন, নারীদের স্বল্প সুদে ঋণ দিয়ে স্বাবলম্বী করতে হবে। খেলাপি ঋণের সংখ্যা যেন বৃদ্ধি না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
