খুলনায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৫জন আহত হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে কয়রা উপজেলার বামিয়ার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলাল উদ্দীন (২০) কয়রা উপজেলার সদর ইউনিয়নের ২নম্বর কয়রা গ্রামের কাদের ঢালীর ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, শুক্রবার বেলা ১১টার দিকে হেলাল উদ্দীন বাবু মোটরসাইকেলে কয়রা উপজেলা সদরে আসছিলেন। পথে বামিয়ায় মোড় এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক হেলাল উদ্দীন এবং মোটর সাইকেলে থাকা রোকন ঢালী (২৬) গুরুতর আহত হন। এছাড়া বাসের যাত্রী সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার ডুমুরপোতা গ্রামের আশা লতা (৬০) ও হান্নান বিশ্বাস (৩২) আহত হন। তাদের আশঙ্কাজনক অবস্থায় কয়রা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।
ইত্তেফাক/নূহু
