শিবালয় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি ও বিসিআইসির সাবেক কর্মকর্তা আব্দুর রহিম খান আলো (৭৬) শুক্রবার সকালে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে---রাজিউন)। তিনি স্ত্রী, ৩ পুত্র, ১ কন্যা, বহু আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার বিকালে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় ঘোনাপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যৃতে জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুবলীগ কেন্দ্রীয় নেতা এসএস জাহিদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রেজাউর রহমান খান জানুসহ অনেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
ইত্তেফাক/নূহু
