অবৈধভাবে ভারত সীমান্ত পার হয়ে বাংলাদেশে আসার সময় শুক্রবার রাতে বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে শিশুসহ ২৪ বাংলাদেশী নারী-পুরুষকে আটক করেছে বিজিবি।
আটককৃতদের মধ্যে রয়েছে ৯ জন পুরুষ, ১০জন নারী এবং ৫ জন শিশু। আটককৃতদের বাড়ি বাগেরহাট, খুলনা, গোপালগঞ্জ, সাতক্ষীরা ও যশোর জেলার বিভিন্ন এলাকায়।
২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তারিকুল হাকিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি- বেশ কয়েকজন নারী-পুরুষ অবৈধভাবে ভারত সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে দৌলতপুর সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় কোন দালালকে আটক করা সম্ভব হয়নি। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
