রাজধানীর একটি রেস্টুরেন্টে শুক্রবার ইয়ুথ ম্যাজিশিয়ানস সোসাইটির আয়োজনে ঈদ পুনর্মিলন অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের প্রায় অর্ধ শতাধিক তরুণ যাদুশিল্পী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে যাদু প্রদর্শনী, ঈদ শুভেচ্ছা বিনিময়, নৈশ ভোজ ও ম্যাজিক্যাল আড্ডা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রখ্যাত যাদুকর উলফাৎ কবীর, এস ইউ সিকদার(সভাপতি ম্যাজিক ফেডারেশন) ও নন্দিত যাদুকর শাহীন শাহ্। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাবা হক অনিক (সভাপতি ইয়ুথ ম্যাজিশিয়ানস সোসাইটি)।
ইত্তেফাক/ইউবি
