জবিতে সাংবাদিকদের উপর ছাত্রলীগের হামলা, আহত ১০

আপডেট : ০৮ জুলাই ২০১৮, ১৭:৫৪
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হামলায় চারজন সাংবাদিক  আহত হয়েছেন। রবিবার দুপুর ১২টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। 
 
জানা গেছে, রবিবার দুপুর ১২টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে  প্রতিগতিশীল ছাত্রজোট ‘সারদেশে ছাত্রলীগ ও পুলিশের নির্যাতনের’ প্রতিবাদে মিছিল বের করলে ছাত্রলীগ তাদের উপর হামলা চালায়। এ সময় সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গেলে ছাত্রলীগ  তাদের উপরও  হামলা চালায়। 
 
ছাত্রলীগের হামলায় সাংবাদিকসহ ১০ জন আহত হন। গুরুতর আহত সমকাল পত্রিকার লতিফুল ইসলাম ও আমার সংবাদ পত্রিকার আসলাম অর্ককে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। 
 
এ ছাড়াও জবি সাংবাদিক সমিতির সহ-সভাপতি সামি সরকার, ইত্তেফাক  পত্রিকার সাংবাদিক আহসান জোবায়ের ও ডেইলি সান পত্রিকার  সাংবাদিক কবির হোসেন আহত হন।
 
ইত্তেফাক/ইউবি