সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমান গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হল হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার জিয়াপুর গ্রামের আব্দুস সালামের ছেলে আলী হোসেন (৩৮) ও একই গ্রামের মৃত উস্তার উল্ল্যার ছেলে জিলু মিয়া (৪০)।
আজ রবিবার ভোর রাতে জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক সাইফুল আলমের নেতৃত্বে পুলিশ জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া রসুলপুর এলাকা থেকে অভিযান চালিয়ে ২কেজি গাঁজাসহ তাদের দুজনকে গ্রেফতার করে।
উপ-পরিদর্শক সাইফুল আলম জানান, গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করেছে। আজ রবিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/নূহু
