আলমডাঙ্গা উপজেলা (উত্তর) জামায়াতের আমীর আহমেদ জালালকে আটক করেছে পুলিশ। রবিবার রাত ৯ টার দিকে হাটবোয়ালিয়া থেকে তাকে আটক করে আলমডাঙ্গা থানা পুলিশ।
গত ৫ জুলাই আটক ছাত্র শিবিরের তিন নেতার কাছ থেকে আহমেদ জালালের নাশকতার বিভিন্ন পরিকল্পনার তথ্য পেয়েছে বলে পুলিশ জানায়। এরপরই তাকে আটক করে পুলিশ। আহমেদ জালাল হাটবোয়ালিয়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে।
পুলিশ জানিয়েছে, গত ৫ জুলাই আলমডাঙ্গা শহরে শিবিরের একটি গোপন মিটিং শেষে বাড়ি ফেরার পথে ভাংবাড়িয়া গ্রামের আজিজুল হকের ছেলে আসমানখালি শাখা শিবিরের সভাপতি ইমরান হোসেন, বৈদ্যনাথপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মোড়ভাঙ্গা ওয়ার্ড শিবিরের সেক্রেটারি হাসানুজ্জামান ও মোড়ভাঙ্গা গ্রামের কোরবান আলীর ছেলে শিবির কর্মী শাহাদতকে আটক করে পুলিশ। তাদের কাছে উপজেলার প্রতিটি ভোট সেন্টারের প্রতিটি বুথের নথিপত্র পাওয়া যায়। এতে আগামী নির্বাচনে জামায়াতের একটি ধ্বংসাত্মক নীলনক্সার প্রমাণ পায় পুলিশ।
আটক শিবিরের তিন নেতা পুলিশকে জানায়, উপজেলা উত্তর আমীর আহমেদ জালাল এইসব কাগজপত্র তাদের কাছে সরবরাহ করেছেন। সরকারের বিরুদ্ধে তার সকল নীলনক্সা পুলিশের ফাঁস করে দেয় আটক ওই তিন নেতা।
ইত্তেফাক/কেআই
