পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চরসদিরাজপুর গ্রামে শাজাহান খান (৫০) নামের এক বালু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার সকালে দোগাছি ইউনিয়নের রাধাকান্তপুর এলাকার একটি ইট ভাটা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। শাজাহান খান চরসদিরাজপুর গ্রামের চন্দ্রর খানের ছেলে। তিনি আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী ছিলেন বলে স্থানীয়রা জানান।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জালাল উদ্দিন জানান, সোমবার সকালে স্থানীয়রা চরসাদিপুর গ্রামের হানায়ের ইটভাটায় শাজাহান খানের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পূর্ব বিরোধের জেরধরে রবিবার রাতে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ইত্তেফাক/ইউবি
