আজ সোমবার ইথিওপিয়া এবং ইরিত্রিয়ায় শীর্ষ নেতাদের বৈঠকে একটি 'শান্তি ও বন্ধুত্বের' চুক্তি হয়েছে। ইরিত্রিয়ার তথ্যমন্ত্রী বলেন, 'একটি ঐতিহাসিক সামিট দুই দেশের দীর্ঘদিনের শত্রুতার অবসান করবে'।এ খবর জানিয়েছে রয়টার্স।
আজ সকালে স্টেট হাউসে রাষ্ট্রপতি ইসাইস আফওরকি ও প্রধানমন্ত্রী আবাই আহমেদ পাঁচটি বিষয়ের ওপর চুক্তি স্বাক্ষর করেছেন।
ইরিত্রিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ের মুখপাত্র ইয়েমেন গিব্রেমস্কেল টুইটারে তাদের দেশের পতাকাগুলির সামনে টেবিলে পাশাপাশি বসে দুইজনের একটি ছবি প্রকাশ করেছেন।
ইত্তেফাক/জিআরএস/নূহু
