নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার আধুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম আলী সরকার জানান, উপজেলার আধুরিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক ও হেলপার নিহত হয়। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।
ইত্তেফাক/ইউবি
