সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর দি স্টাডি অব দি লিভার (এসএএএসএল) এর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অধ্যাপক মামুন আল মাহতাব (স্বপ্নীল)।
শুক্রবার নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভায় অধ্যাপক স্বপ্নীলকে সর্বসম্মতিক্রমে এসএএএসএল-এর সাধারণ সম্পাদক নির্বাচিত করা হন।
অধ্যাপক মামুন আল মাহতাব (স্বপ্নীল) বঙ্গবন্ধু শেখমুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে লিভার বিভাগের চেয়ারম্যান হিসাবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ের গ্যাস্ট্রোএন্টারোলজি ও মেটাবোলজি বিভাগের ভিজিটিং রিসার্চার।
তিনি মালয়শিয়ার ইউনিভার্সিটি অব মালয়া, ইরানের তেহরান ইউনিভার্সিটি, ভারতের মাদ্রাজ ইউনিভার্সিটি ও এপিজে আবুল কালাম প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং দেশে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পিএইচডি প্রোগ্রামের সুপারভাইজার ও পরীক্ষক।
অধ্যাপক স্বপ্নীল ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে ১৯৯৫ সালে এমবিবিএস এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৮ সালে গ্যাস্ট্রোএন্টারোলজিতে এমএসসি পাশ করেন। পরে ২০০৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে হেপাটোলজি বিষয়ে এমডি ডিগ্রি অর্জন করেন।
ইত্তেফাক/কেকে
