বাড়িতে একা পেয়ে ছুরিকাঘাতে যুবক হত্যা

আপডেট : ১৫ জুলাই ২০১৮, ১৩:৩১
সৈয়দপুরের কাজীরহাট এলাকায় শাহজাদা (৩২) নামে এক ফার্নিচার মিস্ত্রিকে বাড়িতে একা পেয়ে শনিবার দিবাগত রাতে ছুরিকাঘাত করা হয়। তাকে রবিবার ভোরে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়ার পথে মারা যান।
 
এলাকাবাসী জানান, বাড়ির লোকজন বিয়ের দাওয়াত খেতে শনিবার সকলে চলে যায়। বাড়িতে একাই অবস্থান করছিলেন ফার্নিচার মিস্ত্রি শাহজাদা। রাতের কোন এক সময় দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে এলোপাথারী ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রবিবার সকালে এলাকাবাসী তার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় গোঙরানির শব্দ পান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
 
সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি