মাস্টার্স শেষপর্ব বিশেষ পরীক্ষার ফরম পূরণ শুরু সোমবার

আপডেট : ১৫ জুলাই ২০১৮, ১৫:৩৪
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের মাস্টার্স এমএ/এমএসএস/এমবিএস/ এমএসসি শেষ পর্ব অনিয়মিত ও মানোন্নয়ন (পুরাতন সিলেবাস, বিশেষ) পরীক্ষার আবেদন ফরম পূরণ শুরু হবে আগামীকাল সোমবার। চলবে ২৫ জুলাই পর্যন্ত। 
 
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.nubd.info/mf থেকে জানা যাবে। 
 
আজ রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর সূত্র এ তথ্য জানিয়েছে।
 
ইত্তেফাক/কেকে