মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ তার টুইটারে পোস্ট করে বলেন, গত সপ্তাহে ন্যাটো সামিট ছিলো সত্যি অসাধারণ।
টুইটারে তিনি বলেন, ন্যাটো জোটভুক্ত অনেক দেশের নেতারা আমায় ফোন করে ধন্যবাদ জানাচ্ছেন এত সুন্দর একটা ন্যাটো সামিটের জন্য এবং অনেক নেতাকে একত্রিত করার জন্য।
এছাড়া তিনি টুইটে আরও উল্লেখ করেন, বর্তমান ও ভবিষ্যতের জন্য ন্যাটো তালিকাভুক্ত দেশগুলো তাদের সামরিক খাতে ব্যয় বাড়াচ্ছে। যা সত্যি সবার জন্য ভালো। এছাড়া এবারের বৈঠকটি বিশ্বের অনেক দেশের মিডিয়া প্রচার করেছে।
ইত্তেফাক/এসআর/নূহু
