মতলবে ডোবায় পড়ে শিশুর মৃত্যু

আপডেট : ১৬ জুলাই ২০১৮, ১৮:১৫
কবরস্থানের পাশের ডোবায় পড়ে মৃত্যু হয়েছে সাঈদুল (২) নামের এক শিশুর। আজ সোমবার দুপুরে মতলব দক্ষিণ উপজেলার কালকোট গ্রামের তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।
 
হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ নাগদা গ্রামের দেওয়ানজীর বাড়ির হাসেমের ছেলে সাঈদুল ঘটনার আগের দিন তার মা-রুমার সঙ্গে নানার বাড়ি কালকোট গ্রামে বেড়াতে যায়। ঘটনার দুপুরে সে খেলার ছলে নানার বাড়ির কবরস্থানের পাশে একটি ডোবায় পড়ে যায়। শিশু সাঈদুলকে বাড়িতে না পেয়ে ওই বাড়ির সদস্যরা অনেক খোঁজা-খুজি করে ওই ডোবা থেকে উদ্বার করে। 
 
পরে দ্রুত মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।   
 
ইত্তেফাক/কেকে