গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৬ অক্টোবর শুরু হবে। চলবে ২৭ অক্টোবর, ২ ও ৩ নভেম্বর পর্যন্ত।
ভর্তি সংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.bsmrstu.edu.bd এ পাওয়া যাবে। গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
ইত্তেফাক/কেকে
