প্রেম নয়, এবার বিয়ের গুঞ্জন

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ২১:০২

আপাতত কোনো প্রেমের সম্পর্কে নেই বলিউড তারকা কৃতি শ্যানন। দীর্ঘদিন সুশান্ত রাজপুতের সাথে প্রেমের সম্পর্কে থাকার পর এ বছরের শুরুতে তাঁদের সম্পর্কের বিচ্ছেদ হয়। যদিও বিষয়টি নিয়ে মুখ খোলেননি কেউ। তবে বলিউড পাড়ায় এই খবর সত্য বলে জানান অনেকে। আপাতত কৃতি ক্যারিয়ার নিয়েই ব্যস্ত আছেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে কার্তিক আরিয়ানের সাথে জুটি বেঁধে করা ‘লুকাছুপি’ সিনেমাটি। কৃতি ইনস্টাগ্রামে তাঁর ও কার্তিকের একটি ছবি শেয়ার করেন। সেখানে দু’জনই মোবাইলে ব্যস্ত! কৃতি ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘কার্তিক তুমি দয়া করে আমার সঙ্গে মোবাইলে চ্যাট করা বন্ধ করবে! আর আমাকে নিয়ে কোথাও যাবে পার্টি সেলিব্রেট করতে।’ এই ছবি দেখার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য—তাহলে কী কৃতিকে বিয়েই করে নিলেন কার্তিক! কৃতি পরবর্তীতে পোস্টের কারণ হিসেবে লিখেছেন, ‘৫০ দিন হয়ে গেল লুকাছুপির।’ তাহলে এটা নিয়েই কী পোস্টটা করলেন কৃতি।

অন্যদিকে কার্তিক বর্তমানে প্রেম করছেন সারা আলী খানের সাথে।

দু’জন একসঙ্গে একটি ছবিও করছেন তাঁরা। এছাড়া বিভিন্ন জায়গায় একসাথে ঘুরতে যাচ্ছেন তাঁরা। শুধু তাই নয়, বলিউডের বিভিন্ন পার্টিতেও তাঁদের একসাথে দেখা যাচ্ছে। শিগগিরই আবারো নতুন সিনেমা দেখা যেতে পারে তাঁদের।