এ বছর সিনেমা নিয়েই ব্যস্ত থাকবেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। বছরের শুরুতে বিভিন্ন গণমাধ্যমে এমনটাই জানান তিনি। এ বছর বেশকিছু চমক নিয়ে হাজির হবে তিনি। এরইমধ্যে মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর অভিনীত ‘শাহেনশাহ’ সিনেমাটি। ঈদে সিনেমাটি মুক্তি পাবে। শাকিব খানের সাথে জুটি বেঁধে এবারই প্রথম ঈদের ছবিতে দেখা যাবে তাঁকে। এটি যেমন তাঁর ভক্তদের জন্য বড় চমক তেমনি নতুন আরো একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার নির্মাতা দীপঙ্কর দীপন পরিচালনা করবেন সিনেমাটি। এরইমধ্যে সিনেমাটির সাথে চুক্তিবদ্ধ হয়েছেন ফারিয়া। ঈদের পর নতুন এই সিনেমাটির শুটিং শুরু হবে। তবে এখনো সিনেমাটির নাম ঠিক করা হয়নি।
