বাংলাদেশ ও দেশীয় চলচ্চিত্রকে বিশ্ব-দরবারে নতুন করে পরিচিত করে তুলতে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা সিনে অ্যাওয়ার্ড-২০১৮’। আগামী ১৩ জুলাই আমেরিকার জ্যামাইকাতে অবস্থিত ইয়র্ক কলেজ মাঠে অনুষ্ঠিত হবে বাংলাদেশের এ চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে বাংলাদেশের জনপ্রিয় সব তারকা উপস্থিত থাকবেন। বাংলাদেশের বিএনএস লজিস্টিকস এবং আমেরিকার ব্যাকডিস ইনকর্পোরেশন, নিউইয়র্ক যৌথভাবে এই অনুষ্ঠানটি আয়োজন করে আসছে।
উল্লেখযোগ্য তারকার মধ্যে উপস্থিত থাকবেন সুপারস্টার শাকিব খান, বুবলী, মনোয়ার হোসেন ডিপজল, বাপ্পী চৌধুরী, নিরব, সাইমন সাদিক, ইমন, মাহিয়া মাহী, মৌসুমী হামিদ, নবাগতা রাজ রিপা, তমা মির্জা, দেবাশীস বিশ্বাস, শান্তা জাহান, হূদি শেখ, লুইপা প্রমুখ।
