‘এইযেল’

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ২১:০৩

দীপ্ত টিভিতে শনি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিট ও রাত ১০টায় প্রচার হচ্ছে তুর্কি ধারাবাহিক ‘এইযেল’।

ধারাবাহিকটির গল্পে দেখা যায়, বন্ধুদের প্রতারণার শিকার হয়ে ঘটনার পরিক্রমায় এক সহজ-সরল ছেলের রহস্যময় গডফাদার হয়ে ওঠার কাহিনি। চলছে নতুন কৌশলে পুরোনো খেলা রক্তপাতহীন যুদ্ধ, কিন্তু শেষ পর্যন্ত কী তা রক্তপাতহীন থাকবে?  কারো রক্ত না ঝরিয়ে কায়াকে কিভাবে সরিয়ে দেবে এইযেল? অন্যদিকে প্লায়ার্স আলী রামিযের মেয়ে আযাদকে বিয়ের প্রস্তাব দিয়ে বসে! রামিয কী এই বিয়েতে রাজি হবে? আর হলেও কেনান কী বিয়ে হতে দেবে?