ছ বি ও গ ল্প

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ২১:০৪

রজার ওয়াটার্স ও নিক ম্যাশন। প্রায় ৮ বছর পর আবারো পুরোনো দুই বন্ধুর দেখা হয়ে গেল একই মঞ্চে। সম্প্রতি নিউইয়র্কের বেকন থিয়েটারে একসাথে পারফর্ম করেন ‘পিঙ্ক ফ্লয়েড’-এর দু’জন প্রতিষ্ঠাতা সদস্য। তাঁদের বিখ্যাত গান ‘সেট অব দ্য কন্ট্রোলস ফর দ্য হার্ট অব দ্য সান’-এ একসাথে পারফর্ম করেন তাঁরা। ‘অ্যা সোকারফুর অব সিক্রেটস’ অ্যালবামের এই গানটি রিলিজ পায় ১৯৬৮ সালে।

বহুদিন পর দুই বন্ধুর দেখা হওয়ায় আবেগপ্রবণ হয়ে পড়েন দু’জনই। জড়িয়ে ধরে তাঁদের সেই আবেগের বহিঃপ্রকাশে স্তব্ধ ছিল বেকন হল। পুরোনো বন্ধুর সাথে এই মিলনমেলা ৪৯ বছর তাঁদের একসাথে পথচলার অনেককিছু মনে করিয়ে দেয়