ফরিদপুরের ভাঙ্গায় বুধবার সকালে মুদি ব্যবসায়ী আক্তার মুন্সির (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি পৌর সদরের চৌধুরীকান্দা গ্রামের মৃত হোসেন মুন্সির পুত্র।
থানার উপ-পরিদর্শক কৃষ্ণ জানান, চৌধুরীকান্দা তিন রাস্তা মোড়ের মুদি ও চায়ের দোকানদার আক্তার মুন্সি উক্ত বাজারের মুন্সি ফার্মেসী থেকে ব্যথার ওষুধ কিনে খেয়ে অসুস্থ হন। কয়েকদিন পর বুধবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করি। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর হতে মুন্সি ফার্মেসীর মালিক বিপুল মুন্সি পলাতক রয়েছেন।
ইত্তেফাক/নূহু
