আদিতমারীতে গৃহবধূর মরদেহ উদ্ধার

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ২১:১৩

লালমনিরহাটের আদিতমারীতে রাবেয়া বেগম (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার সারপুকুর ইউনিয়নের কান্তেশ্বরপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাবেয়া বেগম একই গ্রামের জোবেদ আলীর স্ত্রী। তিনি লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ এলাকার মৃত গাদল হোসেনের মেয়ে। 

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।’

আরও পড়ুনঃ তারকাটায় মুখ সেলাই, কাঁচি দিয়ে পেটে আঘাত করে স্ত্রী হত্যা!

তিনি আরও জানান, ‘ময়নাতদন্তের প্রতিবেদন দেখে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।’

ইত্তেফাক/নূহু