ভারতের রাজ্যসভায় ১০টি ভাষায় কথা বললেন উপ-রাষ্ট্রপতি

আপডেট : ১৯ জুলাই ২০১৮, ০৩:২৩
ভারতের রাজ্যসভায় ১০টি ভাষায় কথা বললেন উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। এর মাধ্যমে তিনি রেকর্ড গড়লেন। গতকাল বুধবার ছিল রাজ্যসভার বাদল অধিবেশন। অধিবেশন শুরুর দিনই এমপিদের জন্য বড় ঘোষণা দেন রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু।
 
তিনি বলেন, এবার রাজ্যসভায় ২২টি ভাষায় কথা বলার সুযোগ পাবেন এমপিরা। নতুন করে পাঁচটি ভাষা যুক্ত করার ঘোষণা দেন তিনি। নতুন যুক্ত করা ভাষাগুলো হচ্ছে-ডোগরি, কাশ্মীরি, কোঙ্কনি, সাঁওতালি ও সিন্ধি। এতদিন রাজ্যসভায় অহমিয়া, বাংলা, গুজরাটি, হিন্দি, কন্নড়, মালায়ালাম, মারাঠি, ওড়িয়া, পাঞ্জাবি, তামিল ও উর্দুসহ ১৭টি ভাষায় এমপিরা কথা বলতে পারতেন। -এনডিটিভি