দক্ষিণ সুদানের রাষ্ট্রপতির শান্তি চুক্তি গ্রহণ

আপডেট : ১৯ জুলাই ২০১৮, ১৬:৪৬

দক্ষিণ সুদানের রাষ্ট্রপতি সালভা কির শান্তি চুক্তির মাধ্যমে বিদ্রোহীদের সঙ্গে গৃহযুদ্ধের অবসান ঘটাতে চান। যার মধ্য দিয়ে তিনি নতুন সরকার গঠন করার প্রস্তাব পেশ করেছেন।
চার বছরের গৃহযুদ্ধের অবসান ঘটাতে তিনি এ চুক্তি করতে যাচ্ছেন। চুক্তি স্বাক্ষরে দেশটির পাঁচজন ভাইস প্রেসিডেন্টও নিরাপত্তার ব্যাপারে লক্ষ্যে রাখবেন।

সালভা কির বলেন, 'আমি বিশ্বাস করি শান্তি চুক্তিটি ভালভাবে সম্পন্ন হবে বলে আশা করি'।

২০১৩ সালের ডিসেম্বরে পূর্ব আফ্রিকার দেশ থেকে শুরু হওয়া দ্বন্দ্বের ফলে কয়েক হাজার মানুষকে খুন করা হয়েছে।নিজ বাড়ি থেকে প্রায় ৪ লাখ লোক অপহৃত হয়েছে এবং উভয় পক্ষের ওপর অত্যাচারের অভিযোগ রয়েছে।

ইত্তেফাক/জিআরএস/নূহু