প্রিমিয়ার ফুটবল লিগের প্রথম পর্ব শেষ। গতকাল ঢাকার বাইরে নোয়াখালী ও ময়মনসিংহে খেলা হয়ে গেছে। নোয়াখালীতে শেখ রাসেল ১-০ গোলে হারিয়েছে বিজেএমসিকে এবং ময়মনসিংহে ব্রাদার্স হারিয়েছে আরামবাগকে। পয়েন্ট টেবিলে বসুন্ধরা কিং শীর্ষে রয়েছে। তলানিতে রয়েছে মোহামেডান।
শীর্ষ ১৫ গোলদাতার মধ্যে বাংলাদেশের মাত্র ৩ জন রয়েছেন। তারা হলেন জীবন, জাহিদ এবং মতিন মিয়া।
প্রথম পর্বের লড়াই শেষে গোলদাতার শীর্ষে আবাহনীর নাইজেরিয়ান স্ট্রাইকার সানডে চিজোবা। ৯ গোল করেছেন সানডে। আবাহনীকে টেনে আনার কারিগর। প্লেমেকারের কাজটি করছেন এই ফুটবলার। দারুণ ফিট। গোল করার পাশাপাশি গোল করিয়েছেন। মুক্তিযোদ্ধার আইভরি কোস্টের ফরোয়ার্ড বাল্লো ফামুসার সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে আবাহনীর আরেক স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন। দুইজনে ৮টি করে গোল করেছেন। দেশের ফুটবলের জন্য এটা সুখবরই বটে। কারণ গোলদাতাদের তালিকায় দেশি ফুটবলারের নাম উঠে আসেছে। প্রিমিয়ার ফুটবলে বিদেশি খেলোয়াড়দের আধিক্যের কারণে দেশিদের জায়গা কমই। বিদেশি ফুটবলারদের কোটায় ক্লাবগুলোর পছন্দ স্ট্রাইকার। আবাহনীর জীবন গোল পাওয়ায় তার জায়গা এখন একাদশে। ৮ গোল করে এখন ঘরের ফুটবলার জীবন সানডের বিপক্ষে লড়াই করছেন। বসুন্ধরা কিংসের ব্রাজিলীয়ান স্ট্রাইকার মারকোস ভিনিসিয়্যুাসের ৭ গোল। রহমতগঞ্জের কঙ্গোর স্ট্রাইকার সিউ জুনাপিওর ৭, রাশিয়ান ড্যানিশ বলকাশভ ৬, আরামবাগের জাহিদ হোসেন ৬, শেখ রাসেলের নাইজেরিয়ান রাফায়েল ওদোভিন ৬ গোল করেন। ৫টি করে গোল করেছেন বসুন্ধরার ড্যানিয়েল কলিন্দ্রেস, কিরগিজ ফুটবলার বখতিয়ার এবং বাংলাদেশের মতিন মিয়া।
প্রথম পর্বের পয়েন্ট টেবিল
দল ম্যাচ জয় ড্র হার পয়েন্ট
বসুন্ধরা কিংস ১২ ১১ ১ ০ ৩৪
আবাহনী ১২ ১০ ০ ২ ৩০
শেখ রাসেল ১২ ৮ ৩ ১ ২৭
সাইফ স্পোর্টিং ১২ ৭ ২ ৩ ২৩
আরামবাগ ১২ ৬ ১ ৫ ১৯
মুক্তিযোদ্ধা ১২ ৪ ৩ ৫ ১৫
চট্ট.আবাহনী ১২ ৩ ৫ ৪ ১৪
শেখ জামাল ১২ ৩ ৫ ৪ ১৪
রহমতগঞ্জ ১২ ২ ৬ ৪ ১২
নোফেল ১২ ২ ৩ ৭ ৯
ব্রাদার্স ১২ ২ ২ ৮ ৮
মোহামেডান ১২ ১ ৩ ৮ ৬
বিজেএমসি ১২ ০ ৪ ৮ ৪
