খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিত্সার দাবিতে বিক্ষোভ মিছিল-সমাবেশ

আপডেট : ২০ জুলাই ২০১৮, ১৮:২৬
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে লাকসাম ও মনোহরগঞ্জ সদরে শুক্রবার বিকালে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 
উপজেলা সদরের লাকসাম-নোয়াখালী সড়কে বিক্ষোভ মিছিল শেষে স্টেডিয়াম এলাকায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি শিল্পপতি আবুল কালাম ওরফে চৈতী কালাম।
 
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান, সাধারণ সম্পাদক অধ্যাপক সারোয়ার জাহান দোলন, লাকসাম উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রশিদ, যুবদল সভাপতি মাহবুবুর রহমান মানিক, ছাত্রদল সভাপতি সায়েদুল ইসলাম প্রমুখ। একই দাবিতে মনোহরগঞ্জ উপজেলা সদরের হাসনাবাদ এলাকায় অনুরুপ কর্মসূচিতে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
 
ইত্তেফাক/এএম