g স্পোর্টস রিপোর্টার
গত বছর অনুষ্ঠিত হয়নি। এবার হতে যাচ্ছে বিজয় দিবস হকি টুর্নামেন্ট। বিকেএসপি ও সার্ভিসেস দলগুলোকে নিয়ে টুর্নামেন্ট শুরু হবে আগামীকাল। ৫ দল নিয়ে লিগভিত্তিক খেলা হবে।
টুর্নামেন্টের সমন্বয়ক সাবেক খেলোয়াড় মাহবুবুল এহসান রানা জানিয়েছেন এবারের টুর্নামেন্টে কিছু নতুনত্ব রয়েছে। যেমন খেলা হবে চার কোয়ার্টারে। কোনো খেলা ড্র থাকবে না। নির্ধারিত সময়ের খেলা ড্র হলে সরাসরি শুটআউটে ফলাফল নির্ধারণ হবে। তবে এখানে বিজয়ী দল পাবে ২ পয়েন্ট, হেরে যাওয়া দল পাবে ১ পয়েন্ট। পয়েন্ট টেবিলের উপরে থাকা দুটি দল ফাইনাল খেলবে ৫ ডিসেম্বর।
বিজয় দিবস হকির খেলা ফ্লাড লাইটেও হতে পারে। হকি ফেডারেশন জানিয়েছে প্রথম খেলা ৩টায় এবং দ্বিতীয় খেলা সাড়ে টায়। ১৯৮১ সালে প্রথমবার অনুষ্ঠিত হয় বিজয় দিবস হকি। এপর্যন্ত ১৩টি আসর হয়েছে। ২০১৬ সালে টুর্নামেন্টে হলেও গতবারও হয়নি।
এবার বিজয় দিবস হকির টুর্নামেন্টের স্পন্সর সোস্যাল ইসলামী ব্যাংকের ডিএমডি আবু নাসের চৌধুরী, এটিএন বাংলার চেয়ারম্যানের উপদেষ্টা মীর মোতাহার হাসান প্রমুখ উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে। স্পন্সর প্রতিষ্ঠান ৩ লাখ টাকা দিচ্ছে। আগামীকাল প্রথম দিনে নৌবাহিনী ও পুলিশ এবং সেনাবাহিনী ও বিমানবাহিনী মুখোমুখি হবে।
