হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের তথ্য ফাঁস হয়েছে : রাশিয়ার আশঙ্কা

আপডেট : ২১ জুলাই ২০১৮, ১১:০২
 
রাশিয়া আশঙ্কা করছে, তাদের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের তথ্য ফাঁস হয়ে গেছে। দেশটির সন্দেহ, পশ্চিমা গোয়েন্দারা এই তথ্য জেনে গেছেন। এই আশঙ্কায় রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস মহাকাশ গবেষণা কেন্দ্রে অভিযান চালিয়েছে।
 
গবেষণা কেন্দ্র রসকসমস জানিয়েছে, তাদের কর্মকর্তারা এই অভিযানে নিরাপত্তা বাহিনীকে সর্বাত্মক সহায়তা করেছেন। একজন পরিচালকের অফিসেও তল্লাশি চালানো হয়েছে। এছাড়া আরো ১০ জন কর্মকর্তা তথ্য পাচারে সন্দেহের তালিকায় আছেন।-বিবিসি।
 
ইত্তেফাক/মোস্তাফিজ