মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩

আপডেট : ২১ জুলাই ২০১৮, ১১:৫৪
 
মেক্সিকো সিটির বাইরে ব্যস্ত মহাসড়কে একটি গণপরিবহন ভ্যান একটি ট্রাকের পিছনে আঘাত করলে ১৩ জন নিহত ও অপর সাত জন আহত হয়।
 
শুক্রবার রাজধানী থেকে ১শ’ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে মেক্সিকো সিটি ও পাচুকার মধ্যে যোগাযোগের মহাসড়কটিতে এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় গণমাধ্যম জানায়।
 
মেক্সিকো রাজ্যের নিরাপত্তা কমিশনের মুখপাত্র এডগার ভারগাস এএফপিকে বলেন, নিহতদের মধ্যে দশ জন পুরুষ ও তিনজন নারী। ঘটনাস্থলেই বারো জনের মৃত্যু হয়, অপর দুইজনকে নিকটবর্তী হাসপাতালে নেয়ার পর মারা যায়।-এএফপি।
 
ইত্তেফাক/মোস্তাফিজ