ঢাবিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

আপডেট : ২১ জুলাই ২০১৮, ১৭:৩৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের নির্মাণাধীন সন্তোষচন্দ্র ভট্টাচার্য ভবন  থেকে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেল ৪টার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
 
নিহতরা হলেন- স্বপন (২৪) ও মাইদুল ইসলাম (২৬)। তাদের গ্রামের বাড়ি পাবনা ও রংপুরে। 
 
নিহতের সহকর্মী শান্ত দাস বলেন, তারা জগন্নাথ হলের ভেতরে পুরাতন অষ্টমতলা সন্তোষ ভট্টাচার্য ভবনের উপরের নির্মিত দ্বিতীয় তলায় কাজ করছিলেন। বিকেলে স্বপন ও মাইদুল ওই ভবনের নবম তলার বাইরের পাশে মাচাং বেঁধে দেওয়াল আস্তরণের কাজ করছিলেন। এ সময় মাচাং কাত হয়ে তারা দুইজনেই নিচে পড়ে যায়। এতে তারা গুরুতর আহত হন। এ অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
 
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া বলেন, তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
 
ইত্তেফাক/এমআই