ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে আগামীকাল সোমবার বিকাল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি ১৪ দলের নেতাকর্মীদের যথাসময়ে আলোচনা সভায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।
