হাজীগঞ্জে পানিতে ডুবে ভাই-বোনের মৃৃত্যু

আপডেট : ২২ জুলাই ২০১৮, ১৪:৫৫
হাজীগঞ্জ উপজেলার বাড্ডা পাটওয়ারী বাড়িতে পানিতে ডুবে ভাই-বোনের মৃৃত্যু হয়েছে। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। সম্পর্কে তারা তারা মামাতো-ফুফাতো ভাই-বোন।
 
মৃতরা হলো-পাটওয়ারী বাড়ির কামরুল পাটওয়ারীর ছেলে আসিফ পাটওয়ারী (৪) ও কামরুলের ছোট বোন কুসুম বেগমের মেয়ে তানিশা আক্তার (৬)। তানিশার বাড়ি কচুয়া উপজেলার হাসিমপুর গ্রামে। সে ওই গ্রামের দিদার হোসেনের মেয়ে।
 
পারিবারিক সূত্রে জানা গেছে, কুসুম বাবার বাড়িতে বেড়াতে আসেন। বেলা ১১টার দিকে মেয়ে তানিশা ও আসিফ নিখোঁজ হয়ে যায়। পরে পুকুরে তাদের মৃতদেহ ভেসে উঠতে দেখে এলাকাবাসী। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাবেদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
 
ইত্তেফাক/আরকেজি