পাকিস্তানের পেশওয়ারে ইমরান খানের দল তেহরিক-ই ইনসাফের প্রার্থীকে লক্ষ্য করে আত্মঘাতি বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে ওই প্রার্থী গুরুতর আহত হয়েছেন, মারা গেছেন তার গাড়িচালক ও হামলাকারী।
পুলিশ জানায় রোববার প্রদেশের ডেরা ইসমাইল খান শহরে এ ঘটনা ঘটে। পাকিস্তানের সাধারণ নির্বাচনের মাত্র ৩ দিন আগে এ হামলা হলো।
স্থানীয় পুলিশের কর্মকর্তা জহির আফ্রিদি এএফপিকে জানায়, নির্বাচনী প্রচারের সময় ইকরামুল্লাহ গান্ধাপুর নামে ওই তেহরিক প্রার্থীর গাড়ি লক্ষ্য করে হামলাটি চালানো হয়। এতে আহত হয়েছে মোট ৫ জন।
IMG0
এর আগে গেল ১৩ জুলাই বেলুচিস্তানে এক আত্মঘাতি বোমা হামলায় ১৪৯ জন নিহত হয়।
ইত্তেফাক/টিএস
