ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি ও গাছপালাসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসময় চারজন আহত হয়েছেন।
আজ রবিবার সকাল সাড়ে ৯টার দিকে কসবার কুটি ইউনিয়নের মাইজখার ও দক্ষিণখার গ্রামে দক্ষিণ থেকে ঘূর্নিঝড় এসে দুই গ্রামের প্রায় ১০-১২টি ঘরের চাল উড়িয়ে নিয়ে যায়। ঘরের মালামাল, ফসলি জমি, গাছপালারসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।
IMG0
এদিকে, ক্ষতিগ্রস্তরা খোলা আকাশের নিচে রয়েছেন।আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসক রেজুওয়ানুর রহমান জানান, উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
ইত্তেফাক/কেকে
