চান্দিনায় সিএনজি অটোরিকশা চালকদের কাছ থেকে অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে চালকরা। শনিবার সকালে চান্দিনার সব্দলপুর-কৃষ্ণপুর সড়কে এ ধর্মঘট করে তারা।
সিএনজি চালক মাহবুব আলম জানান, ইলিয়টগঞ্জ গরু বাজার থেকে কৃষ্ণপুর পর্যন্ত সাত কি.মি সড়ক। ওই সড়কের মধ্যে পাঁচ জায়গায় চাঁদা দিতে হয় আমাদের। এভাবে চাঁদা দিয়ে কখনো কখনো সিএনজি জমার টাকাও দিতে পারি না।
চান্দিনা থানার ওসি মোহাম্মদ আবুল ফয়সল জানান, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।
