নওগাঁয় মাদক ব্যবসায়ী সবুজ আটক

আপডেট : ২৩ জুলাই ২০১৮, ২০:১২

নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া থেকে মোঃ সবুজ হোসেন (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। সোমবার তাকে আটক করা হয়। সবুজ উপজেলার পার বোয়ালিয়া স্কুলপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম শামসুদ্দিন জানান, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে সবুজের বাড়ি থেকে ২৬ গ্রাম হিরোইনসহ তাকে আটক করা হয়। তার নামে বিভিন্ন থানায় একাধিক মাদকের মামলাও রয়েছে। আটকের পর তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

ইত্তেফাক/নূহু