জয়পুরহাটে স্বামী-স্ত্রী খুন

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ২২:১৮

জয়পুরহাট শহরের মাড়োয়ারি পট্টির নিজ বাড়ির শোবার ঘরে স্বামী-স্ত্রীকে হত্যার চার মাসেও প্রকৃত রহস্য ও আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে খুনিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার মানববন্ধন করেছেন স্থানীয় মাড়োয়ারি সম্প্রদায় ও ব্যবসায়ী সমিতির লোকজন।

জেলা শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অশোক ঠাকুর, পৌর কাউন্সিলর মুক্তালাল রবিদাস, ব্যবসায়ী সমিতির পক্ষে রিপন প্রমুখ।

২০১৮ সালের ১৯ ডিসেম্বর রাতে জেলা শহরের মাড়োয়ারি পট্টিতে নিজ ঘরে খুন হন কাপড় ব্যবসায়ী কিষণ লাল রুংটা (৬০) ও তার স্ত্রী দেবী রুংটা (৫৫)।

জয়পুরহাট থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমিনুল হক জানান, মামলার তদন্ত কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে।