ফুলবাড়ীয়ায় শনিবার ভোরে মাকে পিটিয়ে হত্যা করেছে ছেলে। নিহতের নাম আম্বিয়া খাতুন (৬৫)। ঘাতক ছেলে আলম মিয়াকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ঘটনার দিন উপজেলার ভবানীপুর ইউনিয়নের কান্দানিয়া যমুনারপাড় এলাকার সাবান আলীর স্ত্রী আম্বিয়া খাতুনকে ছেলে আলম মিয়া লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে। স্থানীয়রা ছেলেকে আটক করে পুলিশে দিয়েছে।
স্থানীয় চেয়ারম্যান শাহিনুর মল্লিক জীবন জানান, আলম মিয়া মানসিক প্রতিবন্ধী। তার চিকিত্সা চলছিল।
ফুলবাড়ীয়া থানার ওসি শেখ কবিরুল ইসলাম জানান, ছেলেকে আটক করা হয়েছে।
