শরীয়তপুরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ২২:১৯

শরীয়তপুরের ডামুড্যার পূর্ব ডামুড্যা নওগাঁ গ্রাম থেকে শুক্রবার রাতে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

ডামুড্যা থানার পরিদর্শক (তদন্ত) এমারত হোসেন বলেন, দুপুর থেকে হঠাত্ গ্রামে দুর্গন্ধ ছড়ায়। তখন লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। পরে একটি ডোবায় লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক নারীর অর্ধ গলিত লাশ উদ্ধার করে।