বশেমুরবিপ্রবির বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষক জোট জয়ী

আপডেট : ২৫ জুলাই ২০১৮, ০৯:৩৩
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষক জোট পূর্ণ প্যানেলে জয় লাভ করেছে।
 
সভাপতি পদে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক পদে ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ঈশিতা রায় নির্বাচিত হয়েছেন।
 
শিক্ষক সমিতির নির্বাচিত অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি আবুল বাশার রিপন খলিফা, সহকারী অধ্যাপক, ফার্মেসী বিভাগ, যুগ্ম সাধারণ সম্পাদক ছায়েদা মাহমুদা, সহকারী অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, কোষাধ্যক্ষ এইচ.এম. আনিসুজ্জামান, প্রভাষক, কৃষি বিভাগ,  প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ হাফিজুর রহমান, প্রভাষক, মার্কেটিং বিভাগ।
 
নির্বাহী সদস্যরা হলেন- মাহফুজা আক্তার, মুমতাহানা মৌ, ড. মো. কামরুজ্জামান, মো. মনোয়ার হোসেন, মাইদুল হোসেন, পান্থ প্রতিম সরকার, ড. মো. তরিকুল ইসলাম, মাসুমা পারভীন, তন্ময় বর্ম্মন।
 
মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে শিক্ষক সমিতির নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
 
 
ইত্তেফাক/ইউবি